প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ওমরাহ হজের ভিসায় মানব পাচারের অভিযোগে ১০৪টি এজেন্সির বিরুদ্ধে তদন্ত শেষে ৯৫টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে নয়টি এজেন্সির বিরুদ্ধে পুনঃতদন্ত করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে লাইসেন্স বাতিল, সর্বোচ্চ দুই কোটি টাকা জরিমানা, জামানত বাজেয়াপ্তসহ অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো এজেন্সির একাধিক লাইসেন্স থাকলে সেটির সব কটি লাইসেন্স বাতিল করা হবে।