৯৫টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরে ৯৫টি আমগাছ ও আমগাছের কলম কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার পাইকপাড়া (হালুডাঙ্গা) গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার রাতে গ্রামের বিশ্বনাথ প্রামাণিক, বিধান মণ্ডল ও নিরাপদ মণ্ডলের এক বিঘা জমির ১৮টি আম গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। একই সঙ্গে আরও কয়েকজনের আমগাছের ৭৭টি কলম আমগাছ কেটে ফেলে দুর্বত্তরা। ক্ষতিগ্রস্ত পরেশ চন্দ্র মণ্ডল জানান, গত বছর শ্মশানের বিভিন্ন ধরনের শতাধিক গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। সে ঘটনায় থানায় মামলা করা হলেও কোনো লাভ হয়নি। একের পর এ ধরনের ঘটনার প্রতিকার চান তাঁরা।