৯৬ আনসারের স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা পুলিশে অঙ্গীভূত আনসার সদস্যদের আগের কর্মস্থলে ফেরত না পাঠানোর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের বরাবরে স্মারকলিপি দিয়েছেন আনসার সদস্যরা। গতকাল বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার হুমায়ুন কবীরের নেতৃত্বে আনসার সদস্যরা জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের হাতে এ স্মারকলিপি দেন।এতে বলা হয়, গত ৮ ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের ইস্যু করা চিঠিতে পুলিশ বিভাগে অঙ্গীভূত শেরপুরের ৯৬ জনসহ দেশের ৪২টি জেলার দুই হাজার ৩৩১ জন আনসার সদস্যকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের আগের কর্মস্থলে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়। পুলিশ বিভাগে চাকরির মাধ্যমে পাওয়া অর্থ ও রেশন দিয়ে আনসার সদস্যরা পরিবারের ভরণ-পোষণসহ সব খরচ বহন করে আসছেন। মানবিক দিক বিবেচনা করে শেরপুর জেলা পুলিশে কর্মরত আনসার সদস্যদের আগের কর্মস্থলে ফেরত না পাঠাতে দাবি জানানো হয়।