প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার সর্বস্তরের জনগণের জন্য মুঠোফোনভিত্তিক হেল্প ডেস্ক কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসন এর আয়োজন করে। কর্মশালায় জানানো হয়, ৯৯৯ জরুরি সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি উদ্যোগ। এটি পরীক্ষামূলকভাবে জনগণের জন্য ফায়ার সার্ভিস, পুলিশি সাহায্য বা অ্যাম্বুলেন্স সেবা নিয়ে কাজ করছে। যেকোনো মুঠোফোন নম্বর থেকে বিনা মূল্যে কল করে নাগরিকেরা এ সেবা পাবেন। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঞা সভাপতিত্ব করেন। কিশোরগঞ্জ প্রতিনিধি