বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর চাঁদপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট জয়ে নুরুল আমিন (৫০) ও নাহিদ হাসান (৩২) নামের দুই সহোদর মারা গেছেন।

নুরুল আমিন উপজেলার ধর্মা কালিতলা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাহিদ হাসান গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের ইক্ষু উন্নয়ন কর্মকর্তা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে নুরুল আমিন গোসল করার পর বাসার ছাদে যান। তিনি ছাদের ওপর টানানো জিআই তারে শুকানোর জন্য কাপড় ঝুলিয়ে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার শুনে ছোট ভাই নাহিদ হাসান তাঁকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা মারা যান।
ওসি আরও জানান, ওই জিআই তার হয়তো কোনোভাবে বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।