‘অকল্যাণের চিন্তা করা মানুষের বিবেক বদলে দিতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দরিদ্র ও বয়স্ক নারী-পুরুষ চিকি ৎ সার ব্যবস্থাপত্র হাতে নিয়ে বাড়ি ফিরছেন। তাঁদের হাসিমাখা মুখ দেখে যখন ভাবি, আমরাই এর আয়োজক, তখনই বুকটা আনন্দে ভরে ওঠে। মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আর বদলে দিতে চাই অকল্যাণের চিন্তা করা মানুষের বিবেক।’এভাবেই ইচ্ছার কথা প্রকাশ করলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার সিঙ্গারদীঘি গ্রামের সম্মান শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী শাহীন মোড়ল।আরেক শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, সিঙ্গারদীঘি গ্রামের ৩০ জন বন্ধু মিলে নিজেদের খরচ থেকে বাঁচানো অর্থে গড়ে তুলছেন ক্ষুদ্র তহবিল। বন্ধুদের সবাই দেশের কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মান শ্রেণীর শিক্ষার্থী। ঈদের আগেই তাঁরা তহবিল গঠন করে সিদ্ধান্ত নেন, এলাকার দরিদ্র মানুষকে চিকি ৎ সাসেবা দেবেন। সে অনুযায়ী তাঁরা সহযোগিতা নেন ঢাকার এফোর্স ফর সোশ্যাল রেসপনসিবিলিটি নামের একটি সংগঠনের।শেখ কামাল নামের আরেক বন্ধু বলেন, ওই সংগঠনের চারজন চিকি ৎ সক তাঁদের উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে বিনা মূল্যে চিকি ৎ সাসেবা দিতে ইচ্ছা প্রকাশ করেন। এঁদের মধ্যে একজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকি ৎ সক হুজ্জাতুল ইসলাম তাঁদের কমিটিবিহীন সংগঠনের সদস্য। তিনিসহ চারজন চিকি ৎ সক রুহুল আমীন, আরিফুর রহমান ও মোর্তজা গতকাল শুক্রবার সিংগারদীঘি উচ্চবিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চার শতাধিক দরিদ্র রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র ও অতি দরিদ্রদের মধ্যে ওষুধ বিতরণ করেন।সেবা নিতে আসা একই গ্রামের সামসুদ্দীনের ছেলে সরাফত আলী বলেন, তিনিসহ তাঁর বৃদ্ধ মা সাহারা খাতুন (৭০) ও বাবা সামসুদ্দীনকে (৮০) চিকি ৎ সা করানোর জন্য নিয়ে এসে ব্যবস্থাপত্র ও বিনা মূল্যে ওষুধ পেয়েছেন। এ রকম সেবা বছরে কয়েকবার আয়োজনের অনুরোধ করেন সরাফত আলী।বন্ধুদের মধ্যে রনি মোড়ল, জসীম সিকদার, রিফাত বলেন, এলাকার অনেকেই তাঁদের সঙ্গে শরিক হতে অর্থ দিতে চেয়েছিলেন। কিন্তু চাঁদার অভিযোগ ওঠার আশঙ্কায় তাঁরা তা নেননি।