'অগ্রহণযোগ্য কাউকে মনোনয়ন নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে অগ্রহণযোগ্য এমন কাউকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নেতাদের ভুল সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেকে আওয়ামী লীগকে পছন্দ করেন না। কিন্তু শেখ হাসিনাকে তাঁর নেতৃত্ব ও সততার কারণে পছন্দ করেন। পৃথিবীর ১০ জন গ্রেট লিডারের মধ্যে শেখ হাসিনা অন্যতম।’ ওবায়দুল কাদের বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য জাতিসংঘ ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানানো হবে। এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা