‘অচিরেই বিজয়নগরের আলাদা ইতিহাস রচনা করা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত বিজয়নগর উপজেলার আলাদা ইতিহাস রচনা করার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী। গতকাল শনিবার বিকেলে তাঁর নিজ গ্রাম বিজয়নগর উপজেলার সাতগাঁও দাউদপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনার জবাবে তিনি এ ঘোষণা দেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘বিজয়নগর উপজেলায় গ্যাস-সংযোগের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করা হবে। তা ছাড়া মুক্তিযুদ্ধের সঞ্চৃতিবিজড়িত এ উপজেলায় যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকাও করা হবে।’ অনুষ্ঠানে আগত তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণদেরই।’ বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গণসংবর্ধনা কমিটির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহামঞ্চদ মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ টি আহমেদুল হক চৌধুরীর সহধর্মিণী মিনারা হক, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, বিজয়নগর উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি কুতুব উদ্দিন চৌধুরী, এফবিসিসিআই-য়ের সাবেক সহসভাপতি কাজী মো. শফিকুল ইসলাম প্রমুখ।