‘অচিরেই সৈয়দপুর বিমানবন্দর চালু হবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘সৈয়দপুর বিমানবন্দর চালু আছে, এত দিন যাত্রীর অভাবে লোকসানের কারণে বিমান আসত না। এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, বিপুল সংখ্যক যাত্রী এখন ঢাকা থেকে গাড়ি নিয়ে যাতায়াত করে। আমরা অচিরেই বিমান চলাচল শুরুর চেষ্টা করছি।’গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জাতীয় পার্টির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি জেলা মুক্তিযোদ্ধা অফিসে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।