'অজ্ঞতার কারণে নারীরা আইনের সুফল ভোগ করতে পারছেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মুখ্য বিচারিক হাকিম ফাহমিদা কাদের বলেছেন, নারীদের সুরক্ষার জন্য নানা আইন প্রচলিত রয়েছে। অজ্ঞতা ও কুসংস্কারের কারণে নারীরা আইনের সুফল ভোগ করতে পারছেন না। এটি মোকািবলায় ব্যাপকভাবে সচেতনতা বাড়াতে হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ‘নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক গৃহীত রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিডও বাস্তবায়ন’ শীর্ষক সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম রুহুল আনাম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম।