'অটিস্টিক শিশুদের জন্য পরিচর্যাই মুখ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজম ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকেরা বলেছেন, অটিস্টিক শিশুদের চিকিৎসার চেয়ে পরিচর্যাই মুখ্য।
গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক-নিউরো-ডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। অটিস্টিক শিশুদের মা-বাবাদের সচেতনতা ও বাসায় অটিস্টিক শিশুদের উন্নতির জন্য কাজ করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য কামরুল হাসান খান বলেন, সবার পরিশ্রমের ফলে দেশব্যাপী অটিস্টিক শিশুদের নিয়ে মানুষের ভালোবাসা বেড়েছে।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শহীদুল্লাহ শিকদার, প্রক্টর হাবীবুর রহমান, ইপনার প্রকল্প পরিচালক ও শিশু নিউরোলজিস্ট শাহীন আখতার, নিউরোলজিস্ট মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অটিস্টিক শিশুদের অভিভাবক, শিশু নিউরোলজিস্ট, অটিজম ইন্সট্রাকটর ও শিক্ষক, মনোবিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।