‘অত মানুষ কোনো দিন শহীদ মিনারো দেখছি না’
রাত সাড়ে ১১টা, পৌষের কনকনে শীত ও ঘন কুয়াশার মাঝে হাজারো নারী-পুরুষের ঢল দিরাই সঞ্চৃতিসৌধে। বরাবরের মতো রাতে সঞ্চৃতিসৌধে ফুল দিতে এসেছেন রাজিয়া বেগম। আলাপচারিতায় রাজিয়া বেগম বলেন, ‘আরও কতবার রাইতকালা ফুল দিছি। ইবারের লাখান অত মানুষ কোনো দিন দেখছি না। দিন দিন মানুষ বুঝতাছইন।’ কলেজছাত্রী জহুরা বেগম বলেন, ‘দিরাই বিএডিসির মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এবারের মতো এত মানুষ আর দেখিনি। আধা ঘণ্টা আগে মাঠে আসলাম, কিন্তু কোনো চেয়ার খালি নাই।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুছ বলেন, ‘যত দিন যাচ্ছে, মানুষ দেশ ও নিজের স্বার্থ সম্পর্কে সচেতন হচ্ছে। গণমাধ্যম মানুষকে অনেক সচেতন করছে। আমার ভালো লাগছে, আজ মাঠে উপস্থিত অধিকাংশই তরুণ প্রজন্ম। বিভিন্ন বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা আজ থেকে ৪২ বছর আগে আমরা যা করেছিলাম, তা আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করল; দেখে মনে হচ্ছে তারা একেকজন আগামী দিনের মুক্তিযোদ্ধা।’