প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অর্থনীতি এখন অনেক অন্তর্ভুক্তিমূলক। তাই অভাবের কারণে খুব বেশি দুর্নীতি হয় না। বরং দুর্নীতি যা হচ্ছে তা অতি লোভের কারণেই। এমনটাই মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, কমিশন সমাজের প্রতিটি স্তর থেকেই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চায়। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে বিতর্কিকদের নিয়ে ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। শিক্ষার্থীদের গ্রেড কিংবা জিপিএ ৫-এর পেছনে না ছুটে জ্ঞান আহরণের মাধ্যমে সক্ষমতা অর্জনের আহ্বান জানান দুদক চেয়ারম্যান। কর্মশালায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ২৮ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।