'অতিঝুঁকিপূর্ণ' দেশের তালিকায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর ও রিপাবলিকান দলের অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী র্যান্ড পল যেসব দেশ তাঁর বিবেচনায় ‘অতিঝুঁকিপূর্ণ’, সেখান থেকে উদ্বাস্তু গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি প্রস্তাব কংগ্রেসে উত্থাপন করেছেন। এই খসড়া আইনে যে ৩২টি দেশকে ‘অতিঝুঁকিপূর্ণ’ বলা হয়েছে, তাতে বাংলাদেশ ও পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের সব মুসলিমপ্রধান দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘উদ্বাস্তু আগমন আইনের আওতায় জঙ্গিদের আগমন বন্ধ করো’ শিরোনামের খসড়া আইনটিতে উদ্বাস্তু বাছাইয়ের ব্যাপারে কড়াকড়ি আরোপ করে ছয়টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর ব্যক্তিগত ইতিহাস, তাঁর কার্যকলাপের ঘনিষ্ঠ পর্যবেক্ষণ ইত্যাদি। এই ছয়টি শর্ত পুরোপুরি পালিত হয়েছে, এ মর্মে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর থেকে নিশ্চয়তা দেওয়ার পরই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
সিনেটর পলের দাবি, সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে সব রকম প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যেই তিনি এই প্রস্তাব করেছেন।