'অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভন্ন স্থানে সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হলো ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’। আমাদের নিজস্ব প্রতিবদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রংপুর: জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে বেলা ১১টায় মানববন্ধন হয়। শহরের কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। মানববন্ধন চলাকালে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শামীমা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মহিলা পরিষদের সভাপতি হাসনা চৌধুরী, আরডিআরএসের বিলকিস বেগম, হাঙ্গার প্রজেক্টের রাজেশ দে, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খন্দকার ফখরুল আনাম প্রমুখ।
লালমনিরহাট: বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন হয়। যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ (লালমনিরহাট-কুড়িগ্রাম) সফুরা বেগম রুমী, জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম, বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, কবি ও নারী সংগঠক ফেরদৌসী বেগম প্রমুখ।
পঞ্চগড়: শহরের শেরেবাংলা পার্কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে পঞ্চগড়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত নারী, উন্নয়ন কর্মী, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, এসএসপি (সার্কেল) কফিল উদ্দিন, ইউএনও লায়লা মুনতাজেরী, আরডিআরএসের কর্মসূচি ব্যবস্থাপক হাসিনা বেগম প্রমুখ।
নীলফামারী: জেলার ছয় উপজেলা শহরে মানববন্ধন করেছে মহিলাবিষয়ক অধিদপ্তর। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা থেকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি এল এন রোকেয়া, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান রাবেয়া আলিম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীমা রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর): একযোগে বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এবং নবাবগঞ্জ, বিরামপুর, বিরল, বোচাগঞ্জ, চিরিরবন্দরসহ ১৩টি উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জে ইউএনও বজলুর রশীদ এবং বিরল ইউএনেও আবদুল্লাহ্ আল খায়রুমের নেতৃত্বে বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ এ মনববন্ধনে অংশ নেন।
বদরগঞ্জ (রংপুর): উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদা গুলশান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার প্রমুখ অংশ নেন।
নওগাঁ: সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়-সংলগ্ন শহরের প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুর রহমান। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনিছুর রহমান, প্রশিক্ষক মাফিয়া আকতার, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারী নেত্রী পারভীন আকতার, খান ফাউন্ডেশনের পরিচালক নুরুজ্জামান বুলবুল প্রমুখ বক্তব্য দেন।
আদমদীঘি (বগুড়া): বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে ইউএনও সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে স্থানীয় সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ ইসরাফিল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন প্রমুখ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): বেলা ১১টায় এ মানববন্ধন উদ্বোধন করেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম প্রমুখ।
নাটোর: গতকাল দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। এতে জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শবনম শিরিন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী প্রমুখ।