‘অধ্যাপক খালেদ জাতীয় জীবনেও ভূমিকা রেখেছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মোহাম্মদ খালেদ শুধু চট্টগ্রামের সংবাদকর্মীদের অভিভাবকই ছিলেন না, নিজের যোগ্যতায় তিনি সবার মান্যতাও পেয়েছিলেন। সাংবাদিকতা ছাড়াও সমাজ ও রাজনীতিতে অবদানের মাধ্যমে জাতীয় জীবনে ভূমিকা রেখেছেন তিনি।গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এই অভিমত দেন।অধ্যাপক মোহাম্মদ খালেদ প্রায় চার দশক দৈনিক আজাদীর সম্পাদক ছিলেন।স্মারক বক্তৃতায় ‘গণমাধ্যম ও চট্টগ্রাম: ক্রান্তিকালের সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি-সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আসিফ সিরাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনবোধি ভিক্ষু, সাংবাদিক নাজিম উদ্দীন প্রমুখ।অধ্যাপক মোহাম্মদ খালেদ ১৯২২ সালের ৬ জুলাই অবিভক্ত ভারতের পাটনায় জন্মগ্রহণ করেন। তবে তাঁর পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজান থানার সুলতানপুর গ্রামে। ১৯৬২ সালে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর সম্পাদক নিযুক্ত হন তিনি।