‘অনটেস্ট’ পিকঅ্যাপ কেড়ে নিল পাথর ব্যবসায়ীর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রী নিয়ে চলছিল ‘অনটেস্ট’ (নম্বরবিহীন) পিকঅ্যাপ। মোটরসাইকেলকে অভারটেক করতে গিয়ে ধাক্কা লাাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী পাথর ব্যবসায়ী আবদুল হান্নান (৩০)। গতকাল শনিবার দুপুরে অনটেস্ট পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টায় হান্নান মোটরসাইকেলযোগে জাফলংয়ের মামারবাজার থেকে নিজ বাড়ি নলজুরী যাচ্ছিলেন। গুচ্ছগ্রাম নামক স্থানে সিলেট থেকে জাফলংগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান।প্রত্যক্ষদর্শীসহ স্থানীয় জনতা পিকআপ ভ্যানে ‘অনটেস্ট’ লেখা দেখে ক্ষুব্ধ হয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব জাফলং ইউপির চেয়ারম্যন হামিদুল হক ভূঁইয়া জানান, একটি মহাসড়কে নম্বরবিহীন অনটেস্ট যান চলাচল করা এবং দুর্ঘটনা ঘটায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রেখেছিল।পরে পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। গোয়াইনঘাট থানার উপপরিদর্শক মোহনলাল তালুকদার জানান, পিকআপ ভ্যানটি ‘অনটেস্ট’ হলেও এর মালিক ও চালককে খোঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ পরিবারের জিমঞ্চায় দিয়ে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।