'অনলাইন ব্যবহারে উৎসাহ দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি

সরকার ও বেসরকারি সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য ও অভিযোগের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জনগণকে উৎসাহিত করার জন্য তথ্য কমিশনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তথ্য পেতে মানুষকে লেখার পরিবর্তে অনলাইন ব্যবহারে উৎসাহিত করতে হবে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে তথ্য কমিশনের ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করার সময় তিনি এ নির্দেশনা দেন। প্রধান তথ্য কমিশনার মোহাম্মাদ ফারুক আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ রিপোর্ট পেশ করেন। খবর বাসসের।
এ সময় অন্য দুই তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও অধ্যাপক খুরশিদা বেগম সৈয়দ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তথ্য কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, তাঁর সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। তিনি স্বচ্ছ প্রক্রিয়ায় সব তথ্যের প্রচারের ওপর গুরুত্বারোপ করেছেন।