'অনিয়ম দেখলে ইগলের মতো ঝাঁপিয়ে পড়ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুরের চন্দ্রা হচ্ছে সবচেয়ে যানজট প্রবণ এলাকা। ঢাকা থেকে চান্দনা চৌরাস্তা হয়ে চন্দ্রায় এসেছি, কোথাও কোনো যানজট নেই। বৃষ্টির জন্য কোথাও কোথাও একটু অসুবিধা হয়েছে। বৃষ্টির মধ্যে পুলিশের সঙ্গে এক হাজার স্কাউট সদস্য যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ইগলের মতো ঝাঁপিয়ে পড়ছে।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নœকরতে যানজট নিরসনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, এর চেয়ে ভালো রাস্তা, ভালো ব্যবস্থাপনা এর আগে কখনো ছিল বলে আমার জানা নেই।
আজ সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রায় মহাসড়ক পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে মহাসড়কের পাশে মোবাইল টয়লেট ও পানির ব্যবস্থা করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর-রশিদ জানান, মহাসড়কের প্রত্যেকটি স্পটে আমাদের জেলা পুলিশের পাশাপাশি এক হাজার কমিউনিটি পুলিশ রাত-দিন কাজ করে যাচ্ছে। গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা, কোনাবাড়ী, চন্দ্রা কোথাও কোনো যানজট নেই, কোথাও গাড়ি থামছে না। ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নেœবাড়ি ফিরছে।

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফকরুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার হারুন অর-রশিদ, সওজ এর ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, কালিয়াকৈর থানার ওসি মো. আবদুল মোতালেব মিয়া প্রমুখ।