'অনুপ্রবেশ' ঠেকাতে আন্তরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, তাঁর রাজ্যে বাংলাদেশিদের ‘অনুপ্রবেশ’ ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার আন্তরিক। তিনি বলেন, এই অনুপ্রবেশের বিষয়টি দেখভাল করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই বিষয়ে বেশ আন্তরিক। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকায় আমি গিয়েছি। সেখানে কাজ করা সবগুলো সংস্থার সঙ্গে আমার কথা হয়েছে। তারা কীভাবে কাজ করে তা আমি দেখেছি।’ মুখ্যমন্ত্রী বলেন, তার সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উত্তর-পূর্বাঞ্চলের এই প্রদেশ উন্নয়নের সাক্ষী হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আউটলুক ইন্ডিয়া