'অনে আমরা অধিকার সম্পর্কে সচেতন অইছি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজারে গতকাল রোববার দুপুরে নারী সমাবেশ হয়েছে। সকালের বৃষ্টি উপেক্ষা করে অন্তত দেড় হাজার নারী সমাবেশে উপস্থিত হন।
সমাবেশে রন্নারচর গ্রামের জয়িতা রায় (৩৫) বলেন, ‘অনে আমরা অধিকার সম্পর্কে সচেতন অইছি। আমরার মা-চাচিরা আগে ঘরের খাম খরতা। আমরা মনে খরতাম, বেটিনতে (নারী) খালি ঘরের খামই খরইন, অনে দেখছি বেটিনতে দেশ ছালাইন।’
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অর্পণা সূত্রধরের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত। মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রাজানগর ইউনিয়ন পরিষদ এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রাজানগরের ইউপি চেয়ারম্যান আকিক আহমদ।