'অনেক কিছুই শিখতেপেরেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমীতে গতকাল রোববার সকালে এক হাজার সাধারণ আনসারের মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সঞ্চার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। একাডেমীর মূল প্যারেড গ্রাউন্ডে সকালে ওই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন (পিএসসি)।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান, উপমহাপরিচালক (অপারেশন) এ কে এম মিজানুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীর কামান্ড্যান্ট দিলীপ কুমার বিশ্বাস, বাংলাদেশ বুথান ফেডারেশনের ডর ইউরি বজ্রমুনি প্রমুখ।

আনসার কর্মকর্তারা জানান, সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণে দেশের তৃণমূল থেকে এক হাজার সদস্য যোগ দেন। আট সপ্তাহের প্রশিক্ষণে তাঁদের মৌলিক প্রশিক্ষণ, কারাতে প্রশিক্ষণ, অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা, ভবনধসে উদ্ধার তৎপরতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে গতকাল তাঁদের প্রত্যেককে একটি সঞ্চার্ট কার্ড (যাতে তাঁদের তথ্য সংগ্রহ রয়েছে), মৌলিক প্রশিক্ষণের সার্টিফিকেট, কারাতে প্রশিক্ষণের সার্টিফিকেট, ফায়ার ও সিভিল ডিফেন্সের একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. শাহজাহান জানান, এখানকার প্রশিক্ষণকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে আরও দক্ষতার পরিচয় দেওয়া যাবে। যশোরের মো. মানিক মিয়া জানান, প্রশিক্ষণে এসে অনেক কিছুই শিখতে পেরেছি।

মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন (পিএসসি) বলেন, এই প্রশিক্ষণে অংশ নেওয়া যুবকেরা এগুলো কাজে লাগিয়ে জীবন চলার পথে এগিয়ে যেতে পারবেন। এই প্রশিক্ষণে কোনো নারীর অংশগ্রহণ ছিল না। তবে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে তৃণমূল নারীদেরও এই প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে মহাপরিচালক ও অন্য কর্মকর্তারা প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ আনসারদের নানা কার্যক্রম পরিদর্শন করেন। সমাপনী অনুষ্ঠান শেষে তিনি কার্ড ও সার্টিফিকেট বিতরণ করেন।