'অনেক ছাড় হয়েছে, আর না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নামে যারা অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, তাদের আর ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।

পুলিশ সুপার আজ শনিবার বিকেল সাড়ে চারটার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান। তিনি এ সময় শাহজালাল ও শাহ আমানত হলের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। ছাত্রলীগের কর্মী তাপস সরকার খুন হওয়ার ঘটনাস্থলও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ব্যাপারে অনেক ছাড় দেওয়া হয়েছে, উল্লেখ করে হাফিজ আক্তার আরও বলেন, ‘এতে কোনো লাভ হয়নি। উল্টো তারা আরও বেপরোয়া হয়েছে। এবার আর ছাড় নয়। তাদের কারণে বিশ্ববিদ্যালয়সহ সবার বদনাম হচ্ছে। পুলিশ যদি শুধু বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত থাকে, তাহলে চট্টগ্রাম জেলা দেখবে কে?’
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ, হাটহাজারী সার্কেলের এএসফি আ ফ ম নিজাম উদ্দিন, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল উপস্থিত ছিলেন।