‘অন্যকে জানতে হলে অন্য ভাষাকেও জানতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ব্যানারে প্রতিযোগ শব্দের ‘য’ এর একটিতে মাত্রা আছে, আরেকটিতে নেই কেন? শহীদ মিনার কি এভাবেই আঁকা হয়? এইচএসবিসি ইংরেজি অক্ষরে লেখা কেন? বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেননি, তাহলে তিনি লন্ডনে ব্যারিস্টারি পড়তে গেলেন কীভাবে? এমনই অনেক অনেক প্রশ্নে মুখর ছিল মৌলভীবাজার অঞ্চলের ভাষা প্রতিযোগ।মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে গতকাল সোমবার সকালে শুরু হয় এইচএসবিসি-প্রথম আলো মৌলভীবাজার অঞ্চলের ভাষা প্রতিযোগ ২০১১। এতে সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের অর্ধশত স্কুল-কলেজের প্রায় ৮০০ জন শিক্ষার্থী অংশ নেয়।সকাল ১০টায় প্রতিযোগ উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, প্রথম আলোর কাজ খবর পরিবেশন করা। তবে এর বাইরেও প্রথম আলো ভালো ভালো কাজ করছে। এ রকম আয়োজনের মাধ্যমেই স্বপ্নের বীজ রোপণ করা হচ্ছে।জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে ভালো ভালো প্রশ্নের জন্য প্রশ্নকারীকে পুরস্কৃত করা হয়। তাদের বই উপহার দেওয়া হয়।ভাষা প্রতিযোগে প্রাথমিক বিভাগে প্রথম হয়েছে ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ সিলেটের বাঁধন দেব, দ্বিতীয় দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল মৌলভীবাজারের লায়লাতুল নাহার মিম এবং তৃতীয় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ইশমাম তাহমিন আহমদ। নিম্নমাধ্যমিকে প্রথম হয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সুনীত সরকার, দ্বিতীয় ব্লুু বার্ড স্কুল অ্যান্ড কলেজের বাঁধন হালদার এবং তৃতীয় দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের সুহরাত জামিল চৌধুরী। মাধ্যমিকে প্রথম হয়েছে বিটিআরআই উচ্চবিদ্যালয় শ্রীমঙ্গলের অমিতাংশু দত্ত, দ্বিতীয় সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মিল্টন আহমেদ ও তৃতীয় হয়েছে দি বাডস রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ শ্রীমঙ্গলের পার্থ প্রতীম চন্দ। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের তন্ময় বিশ্বাস, দ্বিতীয় নাবিলা আহমেদ এবং তৃতীয় হয়েছেন মায়িশা ফারজানা চৌধুরী। প্রতিযোগে ৫২ জন ঢাকার উৎসবে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।প্রতিযোগে বক্তব্য দেন সিলেট মদনমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবুল ফতেহ ফাত্তাহ, প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আলী কাওসার চৌধুরী, অভিভাবক দ্বীপশিখা ধর প্রমুখ।প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘নিজেকে জানতে হলে মাতৃভাষাকে জানতে হবে। বাংলা ভাষাকে যত জানবে, নিজেকে ততই ভালো করে জানতে পারবে। তবে অন্যকে জানতে হলে অন্য ভাষাকেও জানতে হবে।’অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা মৌলভীবাজারের সাধারণ সম্পাদক অপূর্ব সোহাগ ও মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন। সংগীত পরিবেশন করেন বন্ধুসভার তুলি দাস, মৌসুমী দেব ও ঊর্মি দে। নৃত্য পরিবেশন করেন ফাইজা জান্নাত। আবৃত্তি করেন তানজিনা তাবাসসুম। এ ছাড়া সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর। ভাষা প্রতিযোগে ভ্যেনু-স্মারক গ্রহণ করেন মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের বিভাগীয় প্রধান মো. আবদুল খালিক।অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ।