‘অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যে দল দেশের স্বাধীনতা এনে দিয়েছে, সেই দল কখনো দেশের স্বার্থ বিকিয়ে দিতে পারে না। তাই কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।সিলেটের জাফলংয়ের জাফলং আমীর মিয়া উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার বিকেলে সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত নিয়ে চারদলীয় জোটের অপপ্রচারের প্রতিবাদে আওয়ামী লীগের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।