'অপশক্তিকে পরাজিত করে আ.লীগ আবার সরকার গঠন করবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, আগামী ২০১৯ সালের নির্বাচনে অপশক্তিকে পরাজিত করে বাংলাদেশ আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুর রাজ্জাক বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যাঁদের নির্বাচন কমিশনে নিয়োগ দেবেন, আওয়ামী লীগ তাঁদের সাদরে গ্রহণ করবে। আবদুর রাজ্জাক দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং শামসুন্নাহার চাঁপা শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক নির্বাচিত হওয়ায় ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে।