'অপহৃত' ব্যক্তি হঠাৎ থানায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা খান জাহাঙ্গীর আলম অপহরণের পর গুম হয়েছেন—এমন খবরে যখন তোলপাড় চলছে, তখন জাহাঙ্গীর নিজেই হাজির হন থানায়। তিনি জানান, অপহরণ বা গুম কিছু নয়, বেড়াতে গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে।
গত বৃহস্পতিবার রাতের ওই ঘটনার পর গতকাল শুক্রবার দুপুরে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল এবং চেয়ারম্যানের কার্যালয় ও বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, চেয়ারম্যান অপহরণ ও গুমের নাটক সাজিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
পুলিশ সূত্র জানায়, জাহাঙ্গীর আলমের ছোট ভাই নান্নু খান গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহম্মদপুর থানায় গিয়ে অভিযোগ করেন, আগের দিন রাত ১০টার পর থেকে তাঁর ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁকে অপহরণ ও গুম করা হয়েছে। এই অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর খান জাহাঙ্গীর আলমের ব্যবহৃত সরকারি গাড়িটি উপজেলা পরিষদের ভেতরে পাওয়া যায়। গাড়িতে চেয়ারম্যানের ব্যবহৃত দুটি মুঠোফোন এবং তাঁর অফিস ও বাসার চাবি পড়ে থাকতে দেখা যায়। এই অবস্থায় তিনি অপহৃত হতে পারেন বলে পুলিশ জোর সন্দেহ করে।
পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জাহাঙ্গীর আলম নিজেই থানায় হাজির হন। তিনি জানান, ফরিদপুরের বোয়ালমারীতে তিনি এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন।
জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। এর মধ্যে পুলিশি তৎপরতার খবর শুনে পুলিশের কাছে হাজির হয়েছিলাম।