'অপারেশন উইক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধী ধরতে ‘স্পেশাল অপারেশন উইক’ নামে সপ্তাহব্যাপী অভিযান শুরু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। চলতি মাসে শুরু করা এই অভিযান গত ১ থেকে ৭ আগস্ট রাত পর্যন্ত চলে। এতে ৬৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মাদক মামলায় ১৫ জন, মাদকসংশ্লিষ্ট মামলায় ১৯ জন রয়েছেন। অভিযানে ৪৪৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন, ২৩ লিটার মদ, ৩৫ পিস ইয়াবা, ২০ পুরিয়া হেরোইন, পাঁচ কেজি গাঁজা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ জানান, সপ্তাহব্যাপী এ ধরনের অভিযান প্রতি মাসে অন্তত একবার করা হবে।