'অপারেশন হাতিয়া' অব্যাহত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা উপকূলবর্তী জাহাজমারা, সোনাদিয়াসহ বিভিন্ন এলাকায় গতকাল রোববারও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত ছিল। তবে গতকাল নতুন করে কোনো দস্যুকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে হাতিয়ার উপকূলীয় এলাকার জলদস্যু নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান।
গতকাল দুপুরে নিজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে তিনি অভিযানটিকে ‘অপারেশন হাতিয়া’ হিসেবে উল্লেখ করে ওই ঘোষণা দেন।
সমেঞ্চলনে জানানো হয়, অভিযানের প্রথম তিন দিনে ছয়টি এলজি, ছয়টি বন্দুক, ৩২টি গুলি, থি নট থি রাইফেলের তিনটি গুলি, ২৫টি সিগন্যাল রকেটলঞ্চার, চারটি চায়নিজ কুড়াল ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক সাতটি এবং গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় পাঁচটি হত্যা মামলা হয়েছে।
পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে পুলিশের সঙ্গে গোলাগুলিতে জলদস্যু বাহিনীর প্রধান ইউনুছ নিহত হন। জাহাজমারা, মোহামঞ্চদপুর, সোনাদিয়া, কালিরচরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৬ জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন জলদস্যু বাহিনীর প্রধান আশরাফসহ পাঁচজন।
আনিসুর রহমান আরও বলেন, দীর্ঘদিন ধরে হাতিয়া উপকূলীয় এলাকার জেলেসহ সাধারণ মানুষ বিভিন্ন জলদস্যু বাহিনীর হাতে জিমিঞ্চ হয়ে আছেন। জেলেরা নদীতে মাছ ধরতে পারেন না। নদীতে নামতে হলে তাঁদের দস্যু বাহিনীর কাছ থেকে চাঁদার বিনিময়ে টোকেন আদায় করতে হতো।
এ ছাড়া হাতিয়ার মূল ভূখণ্ডের আশপাশের বিভিন্ন চরের বাসিন্দাদের ওপর দস্যুদের হামলা, নির্যাতনও নিত্যদিনের ঘটনা। অনেক নারীও তাঁদের দ্বারা নির্যাতনের শিকার হন। কিন্তু তাঁরা ভয়ে আইনের আশ্রয় নিতে পারেন না। এসব দিক বিবেচনায় নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তিনি হাতিয়ার বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেন।