‘অফিসার না থাহায় চইলা আইছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় প্রশাসনের কর্মকর্তার তিনটি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় দাপ্তরিক কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিঞা গত ৮ এপ্রিল পদোন্নতি পেয়ে ও সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম ২০০৯ সালের ২৯ মার্চ অন্যত্র বদলি হয়ে চলে যান। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুজ্জামান গত বছরের ২২ নভেম্বর বদলি হলে এ পদটিও শূন্য হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চলতি বছরের ৩০ জানুয়ারি থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বর্তমানে তাহিরপুরের ইউএনও অতিরিক্ত দায়িত্ব হিসেবে ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম বলেন, অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে সমস্যা হচ্ছে। বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা সুলতান মিঞা বলেন, ‘জমির কাজে গত সপ্তায় ধরমপাশা ভূমি অফিসে গেছিলাম। অফিসার না থাহায় কাম শেষ না কইরাই চইলা আইছি।’ধরমপাশার ইউএনওর অতিরিক্ত দায়িত্বে থাকা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।