'অববাহিকাভিত্তিক নদী ব্যবস্থাপনায় যেতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তসীমান্ত নদীগুলো থেকে প্রয়োজনীয় পানি পেতে হলে বাংলাদেশকে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনায় যেতে হবে। শুধু ভারত নয়, নেপাল-চীন ও ভুটানের সঙ্গে নদী নিয়ে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় পানি সম্মেলনের সমাপনী দিনে আন্তসীমান্ত নদীবিষয়ক পর্বে বক্তারা এসব কথা বলেছেন। যৌথভাবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত এ সম্মেলনের সমাপনী দিন।
অধিবেশনে দেওয়া মূল বক্তব্যে যৌথ নদী কমিশনের সাবেক সদস্য মীর সাজ্জাদ হোসেন বলেন, যৌথ নদীগুলোর পানি ভাগাভাগি ও ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ইতিমধ্যে চীন, নেপাল ও ভুটানের সঙ্গে আলোচনা শুরু করেছে। এ আলোচনা এগিয়ে নিতে হবে। একেকটি নদীর অববাহিকায় যতটি দেশ আছে সব কটি দেশ মিলে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তোলা নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশকে সেদিকেই এগোতে হবে।
অধিবেশনে খরাপ্রবণ এলাকায় পানি ব্যবস্থাপনা পর্বে মূল প্রবন্ধ তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। ্রবন্ধের ওপরে আলোচনা করেন পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের। পানি ও দারিদ্র্য পর্বে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কাজী খলীকুজ্জমান আহমদ। সমবায় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের সভাপতিত্বে আলোচনা করেন ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোস্তফা কে মুজেরি।