'অবৈধ নিয়োগ' বাতিলের দাবিতে সংগ্রাম কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহীদ আলী পাবলিক পাইলট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগকৃত সাবেক যুবলীগ নেতাকে প্রত্যাহার ও ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে ১০১ সদস্যবিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে এক সভা করে এ কমিটি গঠন করা হয়।
সংগ্রাম কমিটিতে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু লেইছকে যুগ্ম আহ্বায়ক এবং নান্টু চৌধুরীকে সদস্যসচিব করা হয়েছে। আবু লেইছ জানান, ‘অবৈধ নিয়োগ’ প্রতিহত করতে সংগ্রাম কমিটির উদ্যোগে কাল বেলা ১১টায় উপজেলা সদরের কোর্ট প্রাঙ্গণে জনসভা হবে।