'অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা পার পাবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থবল বা জনবল দিয়ে অবৈধ ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসায়ীরা পার পাবেন না বলে মন্তব্য করেছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে অবৈধ ভিওআইপিবিরোধী এক অভিযানে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মিরপুর-১১ নম্বরের মিরপুর বাংলা স্কুলের পেছনের একটি বাড়িতে র‍্যাবের ওই অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়া ৭৬০টি সিম কার্ড, দুটি পোর্টেবল মেশিনও জব্দ করা হয়েছে। আটক করা হয় দুজনকে।
তারানা হালিম সাংবাদিকদের বলেন, এসব ক্ষেত্রে বাড়িওয়ালারাও দায় এড়াতে পারবেন না। দেশে কোনো অবৈধ ভিওআইপি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।