'অবৈধ মোটরসাইকেল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ মোটরসাইকেল বন্ধ ও বেপরোয়া চালকদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে গাড়ির চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মোটরসাইকেলের উৎপাতে ফুটপাতে পথচারীরা শান্তিমতো চলাচল করতে পারে না, এরা মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।
চলাচল অনুপযোগী গাড়ির মতো অদক্ষ চালকেরাও বিপজ্জনক মন্তব্য করে মন্ত্রী বলেন, চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পথচারীদেরও সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায়, পথচারীরাও মুঠোফোনে কথা বলার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন।