'অভিজ্ঞান' পাখা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার হলেই শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছিল অভিজ্ঞানপত্র। প্রশ্নোত্তর পর্ব চলার সময় দেখা গেল, শুধু অভিজ্ঞতার সনদ হিসেবেই নয়, হাতপাখা হিসেবেও অভিজ্ঞানপত্র বেশ কাজের! গরমে অস্থির হয়ে অনেক শিক্ষার্থীই শক্ত কাগজটা নেড়ে একটুখানি বাতাস পাওয়ার চেষ্টা করছিল। হবিগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম—তিন অঞ্চলেই দেখা গেল এই চিত্র।