‘অভিভাবকদের’ সংবাদ সম্মেলন তড়িঘড়ি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জামালখান মোড় থেকে গত ১২ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গতকাল শুক্রবার ‘অভিভাবকদের’ ব্যানারে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। তবে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ না দিয়ে তড়িঘড়ি সংবাদ সম্মেলন শেষ করা হয়।সংবাদ সম্মেলনের ব্যানারে লেখা রয়েছে, ‘১২ ফেব্রুয়ারি জামালখান মোড় থেকে গ্রেপ্তারকৃত নিরীহ ছাত্রদের মুক্তির দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন’। কিন্তু লিখিত বক্তব্যে বলা হয়েছে, ‘নগরের বিভিন্ন ছাত্র মেসে পুলিশের হয়রানির শিকার ও আটককৃতদের মুক্তির দাবিতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন।’ এতে জামালখানে জামায়াতের মিছিল থেকে গ্রেপ্তারের কোনো কথাই উল্লেখ করা হয়নি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেই সাংবাদিকদের প্রশ্নের কোনো সুযোগ না দিয়ে তড়িঘড়ি উঠে যান কথিত অভিভাবকেরা। পরে সাংবাদিকদের অনুরোধে আবার বসলেও দুটি প্রশ্নের উত্তর দিয়ে ‘সংবাদ সম্মেলন শেষ’ বলে উঠে যান তাঁরা। সংবাদ সম্মেলন চলাকালে বাইরে বিপুলসংখ্যক পুলিশ ছিল।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শেখ যুবায়ের মাহমুদ। তাঁর ছোট ভাই গত শেখ সায়েম ১২ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের মিছিল থেকে গ্রেপ্তার হন।