‘অযোগ্য’ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি বিমানকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অযোগ্য’ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে লোকসানের হাত থেকে বিমানকে বাঁচানোর দাবিতে আন্দোলনে নেমেছেন এর কর্মীরা।বিমানের নির্বাচিত কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ডাকে গতকাল সোমবার সকালে কর্মীরা প্রধান কার্যালয় বলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশ থেকে দাবি আদায়ে ৮ মার্চ বলাকা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।সরকার দল সমর্থক সিবিএর আহ্বানে গতকাল বেলা ১১টায় কয়েক শ বিমানকর্মী কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয়ে এসে বিক্ষোভ করেন। এরপর কার্যালয়ের নিচতলার খোলা জায়গায় সমাবেশ করেন তাঁরা।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিমানকে বাণিজ্যিকভাবে পরিচালনা ও লাভজনক করার লক্ষ্যে কোম্পানি করা হয়েছে। কিন্তু অযোগ্য পরিচালনা পর্ষদের কারণে সেই লক্ষ্য বিফলে গেছে। তাঁরা বর্তমান চেয়ারম্যান জামালউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শিগগিরই তাঁর অপসারণ দাবি করেন।সমাবেশে সভাপতিত্ব করেন বিমান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বিমান শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান। তিনি বলেন, ‘বর্তমান বোর্ডের (পরিচালনা পর্ষদ) তিন বছরে বিমানের এক হাজার কোটি টাকা লোকসান হয়েছে। এই বোর্ডের কোনো জবাবদিহি নেই। তাঁদের অযোগ্যতা বিমানকে ধ্বংস করে দিচ্ছে। এ জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করছি।’ মশিউর রহমান আরও বলেন, বিমানমন্ত্রীকে চেয়ারম্যান করে এ ব্যবসায় অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।সমাবেশে আরও বক্তব্য দেন সিবিএর সাধারণ সম্পাদক মন্তাজুর রহমান, সহসভাপতি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারফত আলী, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, আবুল কালাম প্রমুখ।