'অসাধু চক্র পানির জার বিক্রি করছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে পানি নিয়ে বিপর্যয়ের মুখে থাকার কথা উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এবার না পারলেও সামনের শুকনো মৌসুমে ঢাকায় পানির সমস্যা থাকবে না। ঢাকার জলাবদ্ধতাও একেবারে দূর করা হবে।
গতকাল বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসন্ন বর্ষা মৌসুমে ঢাকার জলাবদ্ধতা নিরসনে সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় পানির জোগান দিতে পারছেন না। বিভিন্ন এলাকা থেকে আবার ময়লা পানির অভিযোগও আসছে। কারও বাড়িতে পানি না থাকলে সে পানি দেওয়ার দায়িত্ব ওয়াসার। কিন্তু কিছু অসাধু চক্র পানির জার (ড্রাম) বিক্রি করছে। তা বন্ধ করা হয়েছে।