'অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন নীলিমা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর দেশে অসংখ্য নির্যাতিত নারী ও যুদ্ধাহতদের পুনর্বাসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল নীলিমা ইব্রাহীমের। অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন তিনি। নীলিমা ইব্রাহীমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আলোচনা সভার আয়োজন করে। জোটের গুলশান কার্যালয়ে গতকাল মঙ্গলবার এই আলোচনা সভা হয়।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন নীলিমা ইব্রাহীম। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের কাছে তিনি চিরজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ হাসান ইমাম ও জোটের নেতা এ টি এম শামসুজ্জামান, খায়রুল আলম, অরুন সরকার, মোবারক আলী শিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।