'অসুস্থ' এরিককে নিয়ে সিঙ্গাপুরে এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

ছেলে এরিকের চিকিৎসার জন্য তাকে নিয়ে সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার বেলা পৌনে একটায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ছাড়েন এরশাদ।
জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরিক ও এরশাদের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ ও এরশাদের একান্ত সচিব খালেদ আখতার রয়েছেন। আগামী ২ সেপ্টেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। তবে কী ধরনের স্বাস্থ্যগত সমস্যার কারণে এরিককে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।