'অস্তিত্বের হাতিয়ার মুক্তিযুদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব রক্ষার হাতিয়ার। এই হাতিয়ারে কখনো মরচে ধরবে না। তবে আমাদের সজাগ থাকতে হবে। চট্টগ্রামে
বঙ্গবন্ধু বইমেলা ও বিজয় উৎসব সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেছেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস।’
নগরের ডিসি হিলে গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৩ থেকে ২০ ডিসেম্বর বঙ্গবন্ধু বইমেলা ও বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সফর আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা সুমন দেবনাথ। স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আবদুর রহিম।
সমাপনী অনুষ্ঠানে অগ্নিপুরুষ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি রণজিৎ কুমার বিশ্বাস। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বুলবুল ললিতকলা একাডেমী ও বংশী শিল্পকলা একাডেমীর সদস্যরা। এ ছাড়া প্রাপন একাডেমীর শিল্পীরা নৃত্য এবং মুক্তিধ্বনি আবৃত্তি পরিষদের সদস্যরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।