‘অহন আর বৃষ্টির মধ্যে দাঁড়ায়া থাকতে অইব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা শহরের ৫৬ জন ও নেত্রকোনায় ৩০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে গতকাল রোববার প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট দেওয়া হয়েছে। বিক্রয়কর্মীরা রেইনকোট পেয়ে খুশি। তাঁরা প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।কিশোরগঞ্জ শহরের পত্রিকা পরিবেশক মাজহারুল হকের সঙ্গে কর্মরত ৩৩ জন এবং এম এ সাদেক মুকুলের সঙ্গে কর্মরত ২৩ জন বিক্রয়কর্মী রেইনকোট পেয়েছেন। রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, বিক্রয় নির্বাহী গৌতম কুমার মণ্ডল, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আবুল বাশার ও কিশোরগঞ্জের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মেল্যা উপস্থিত ছিলেন।নেত্রকোনার ছোট বাজারের সংবাদপত্র পরিবেশক আবু বকর সিদ্দিকের সঙ্গে কর্মরত ৩০ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে নেত্রকোনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাজমুস শাহাদাত ও প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি মোহামঞ্চদ খায়রুল হক উপস্থিত ছিলেন।রেইনকোট পেয়ে বিক্রয়কর্মী আবুল হোসেন বলেন, ‘অহন আর বৃষ্টির মধ্যে দাঁড়ায়া থাকতে অইব না। দ্রুত পত্রিকা দিতে পারবাম।’