'অ্যালক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটে ‘অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার-অ্যালাক’ নামে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতামূলক নতুন কার্যক্রম শুরু করেছে। গত মঙ্গলবার নগরের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে অনুষ্ঠান হয়। এতে জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সনাক সিলেটের সভাপতি মো. ইরফানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ‘অ্যালাক’ উপকমিটির আহ্বায়ক এমাদ উল্লাহ শহীদুল ইসলাম।