'আ.লীগই করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এখন পৃথিবীর বুকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এটা বজায় রাখার চেষ্টা একমাত্র আওয়ামী লীগই করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে গোপাল জিউর মন্দিরে হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। বিকেলে কৃষিমন্ত্রী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেধাক্রমে নবম ও দশম শ্রেণির ১০ জন শিক্ষার্থী এবং চতুর্থ শ্রেণির ৬০ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেন। এ ছাড়া মন্ত্রী ওই ইউনিয়নের ৪৩৩ জনকে একটি করে সৌরবিদ্যুৎচালিত বাতি প্রদান করেন।