'আঁই কার কাছে যামু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঙ্গোরে ভাত খাবাইবো কে? আল্লায় কিল্লাই এভাবে আঁর স্বামীরে দুনিয়াত্তুন লই গেল। আঁই কার কাছে যামু, কার দুয়ারে দাঁড়ামু; এতিম দুই মাইয়্যারে লই। কারে হিগুনে বাপ বোলাইবো। আঁই কত্তুন দুই লাখ ট্যায়া ঋণ হোজ করুম, কেন্নে বাঁচুম।’
সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে নিহত জাকির হোসেনের স্ত্রী হাসিনা বেগম বিলাপ করতে করতে প্রথম আলোকে কথাগুলো বলছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর সৌদি আরব থেকে বন্ধু নূর মোহাম্মদ ও মামাশ্বশুর বেলাল হোসেন জাকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বাড়িতে খবর দেন।
গতকাল বুধবার সকালে জাকিরদের নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের বক্স আলী মিয়াজী বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম চলছে। স্ত্রী হাসিনার পাশাপাশি নিহত জাকিরের মা তৈয়বের নেছা, দুই মেয়ে নাছরিন আক্তার ও নাঈমা আক্তার এবং একমাত্র বোনের কান্না আর আহাজারিতে প্রতিবেশীদেরও চোখের জল ফেলতে দেখা যায়।
জাকির হোসেনের স্ত্রী হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, ১২ বছর ধরে তাঁর স্বামী সৌদি আরবে আছেন। তেমন কিছুই করতে পারেননি। ঘরভিটা সামান৵ জায়গা ছাড়া বাড়িতে আর কিছুই নেই। ভিটিতে ঘরও নেই। বাড়ির সামনের একটি দালানে সামান্য ভাড়ায় থাকেন দুই মেয়ে আর শাশুড়িকে নিয়ে।
জাকিরের বড় মেয়ে এসএসসির ফলপ্রার্থী নাছরিন আক্তার বলেন, ‘পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়ায় বাবা শুনে খুবই খুশি হয়েছিলেন। বলেছিলেন আরও ভালো করে লেখাপড়া করার জন্য। বাবার কথা অনুযায়ী লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়েছি। কিন্তু বাবা পরীক্ষার ফলটাও জেনে যেতে পারলেন না।’
জাকিরের ভগ্নিপতি ওছমান গনি বলেন, ‘আমার শ্বশুরদের বাড়িতে জায়গা-জমি বলতে তেমন কিছুই নেই। শেষ সম্বল বলতে ঘরভিটিটুকু। এ অবস্থায় সরকার যদি অসহায় এই পরিবারটির সহায়তায় এগিয়ে না আসে তাহলে পরিবারটির পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না।