প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আইএস কুয়াকাটা’ নামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি আইডি নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলাসহ কুয়াকাটার মানুষজনের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। কয়েক দিন ধরে এ আইডি ফেসবুকে দেখা যাচ্ছে। ফেসবুকে প্রবেশ করে দেখা গেছে, সম্প্রতি গুলশানে জঙ্গি হামলার ঘটনার পর চালানো সেনা অভিযানে নিহত এক জঙ্গির ছবি ব্যবহার করে আইডিটি পরিচালনা করা হচ্ছে। এর অন্যান্য তথ্য প্রোফাইল লুকানো থাকলেও এতে পটুয়াখালী জেলার মহিপুর থানার মহিপুর কো-অপারেটিভ হাইস্কুলের নাম উল্লেখ রয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মীর ফসিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘এমনিতেই কুয়াকাটার নিরাপত্তা অন্য সময়ের চেয়ে বাড়ানো হয়েছে। এ খবর শুনে আমরা আরও তৎপর হয়েছি।’