‘আইয়ামে জাহেলিয়াতকে’ হার মানিয়েছে সাম্প্রতিক ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ হত্যা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুলিশের ওপর হামলা ও বিরোধী দলের দপ্তরে গুলি করার ঘটনাকে ‘চরম বর্বরতার শামিল’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, সাম্প্রতিক এসব ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকেও’ হার মানিয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ মন্তব্য করেন। বিবৃতিতে মিয়ানমারে মুসলিম গণহত্যা ও জ্বালাও-পোড়াও বন্ধের দাবিতে ৪ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনের হাউস বিল্ডিং চত্বরে জমায়েত ও গণমিছিলসহ ঢাকাস্থ জাতিসংঘ দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।