‘আওয়ামী লীগ ও বাংলাদেশ একই বৃন্তে দুটি ফুল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আওয়ামী লীগ মহান স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের রূপকার। বঙ্গবন্ধুর অবিসঞ্চরণীয় নেতৃত্ব আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতাকামী মানুষকে ধাপে ধাপে চূড়ান্ত লক্ষ্যের দিকে ধাবিত করে স্বাধীনতা এনে দিয়েছিল। আওয়ামী লীগ ও বাংলাদেশ একই বৃন্তে দুটি ফুল।’গতকাল শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সকালে নগরের ইব্রাহিম সঞ্চৃতি সংসদে আয়োজিত আলোচনা সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ বক্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ।প্রবীণ আওয়ামী লীগ নেতা খন্দকার ফায়েকউজ্জামান, মফুর আলী, রাজউদ্দিন, কয়েস গাজী, ওয়ার্ড কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। সভায় বক্তারা ৬২ বছর আগে ঢাকার কে এম দাস লেনের ‘রোজ গার্ডেনে’ এক কর্মী সমেঞ্চলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আওয়ামী লীগই বর্তমানে বাংলাদেশের স্বার্থরক্ষাকারী একমাত্র রাজনৈতিক দল বলে অভিহিত করেন।