'আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনের প্রচারণাকালে গতকাল শনিবার মির্জা ফখরুল এ কথা বলেন।
কয়েকটি স্থানে গণসংযোগ ও পথসভায় বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি হাটে গণসংযোগের পর পথসভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সঙ্গে জনগণের আর কোনো সম্পর্ক নেই। তারা এখন জনবিচ্ছিন্ন। তিনি আরও বলেন, এ নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় নেতারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন।