‘আওয়ামী লীগ দলীয় স্বার্থে রাষ্ট্রপতিকে ব্যবহার করছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সরকার দলীয় স্বার্থে রাষ্ট্রপতিকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদ সব প্রশ্ন ও বিতর্কের ঊর্ধ্বে। তিনি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারেন। এ নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে খুনের আসামিদের মাফ করে দেওয়ার বিষয়টি গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তৃতীয় ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে গতকাল বুধবার পৃথক দুটি অনুষ্ঠানে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। সম্প্রতি ফাঁসির আসামি নাটোর আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি। বিষয়টি নিয়ে খোন্দকার দেলোয়ার সমালোচনা করেন।সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘বর্তমান সরকারের দুর্নীতি, শোষণ ও নির্যাতনে গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে’ শীর্ষক মুক্ত আলোচনায় দেলোয়ার বলেন, ‘সরকার মুক্ত দুর্নীতি শুরু করছে।’বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে ছাত্রদল আয়োজিত সমাবেশে খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, সরকার বিচার বিভাগ পুলিশ ও প্রশাসনের ওপর অবৈধ প্রভাব বিস্তার করেছে।